Product details
রান্নায় নিয়ে আসুন স্বাস্থ্যকর আভিজাত্য! সেরা দানা কোল্ড প্রেসড নারিকেল তেল সরাসরি বাছাইকৃত নারিকেল থেকে কোনো প্রকার তাপ (Heat) ছাড়াই নিষ্কাশন করা হয়। ফলে এর প্রতিটি ফোঁটায় বজায় থাকে নারিকেলের প্রাকৃতিক স্বাদ, সুগন্ধ এবং ঔষধি গুণাগুণ। এটি রান্নায় ব্যবহারের পাশাপাশি সরাসরি খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর।
কেন এটি খাওয়ার টেবিলে থাকা জরুরি? (উপকারিতা)
ওজন নিয়ন্ত্রণে জাদুকরী: এতে থাকা MCT (Medium Chain Triglycerides) শরীরের মেটাবলিজম বাড়ায় এবং চর্বি পোড়াতে সাহায্য করে, যা দ্রুত ওজন কমাতে কার্যকরী।
তাতক্ষণিক শক্তির উৎস: খাওয়ার পর এটি সরাসরি লিভারে গিয়ে শক্তিতে রূপান্তরিত হয়, ফলে শরীরে আলসেমি দূর হয় এবং দীর্ঘক্ষণ এনার্জি বজায় থাকে।
হৃদরোগের ঝুঁকি কমায়: এটি শরীরের ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে সাহায্য করে, যা হার্টকে সুস্থ রাখে।
হজম শক্তি বৃদ্ধি: অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ থাকায় এটি পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে।
মস্তিষ্কের কার্যকারিতা: নিয়মিত অল্প পরিমাণে এই তেল খেলে স্মৃতিশক্তি উন্নত হয় এবং আলঝেইমার্সের মতো রোগের ঝুঁকি কমে।
কিভাবে খাবেন?
☕ বুলেট কফি: সকালের কফিতে এক চামচ কোল্ড প্রেসড নারিকেল তেল মিশিয়ে পান করুন, যা আপনাকে সারাদিন কর্মক্ষম রাখবে।
🥗 সালাদ ড্রেসিং: সালাদের ওপর ছড়িয়ে দিয়ে এর পুষ্টিগুণ ও স্বাদ বাড়িয়ে নিন।
🍳 লো-হিট কুকিং: ডিম ভাজি বা হালকা রান্নায় এটি সয়াবিন তেলের সেরা ও স্বাস্থ্যকর বিকল্প।
🥄 সরাসরি: প্রতিদিন সকালে খালি পেটে ১ চা চামচ করে সরাসরি খেতে পারেন।
আমাদের বিশেষত্ব:
বাজারের সাধারণ নারিকেল তেল রিফাইন করা হয়, কিন্তু সেরা দানার কোল্ড প্রেসড তেল সম্পূর্ণ আনরিফাইনড ও কেমিক্যাল মুক্ত। আমরা নিশ্চিত করি— শুদ্ধতা ষোলো আনা।